আমাদের সমস্ত সাজেশন, নোটস দেখুন
প্রকাশিত Premium সাজেশন, নোটস
HomeBiology

ট্রান্সক্রিপশন পদ্ধতি

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞানবুকে। এই আর্টিকেলে আমরা জানবো ট্রান্সক্রিপশন পদ্ধতি সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in

ট্রান্সক্রিপশন কাকে বলে ?

উত্তর: যে পদ্ধতিতে RNA পলিমারেজ উৎসেচকের মাধ্যমে DNA অণুর একটি পলিনিউক্লিওটাইড তন্তুকে ছাঁচ হিসেবে ব্যবহার করে RNA উৎপন্ন হয় তাকে ট্রান্সক্রিপশন বলে।


ট্রান্সক্রিপশন পদ্ধতি

তিনটি পর্যায়ে ট্রান্সক্রিপশন পদ্ধতি সম্পন্ন হয়। এই পর্যায়গুলি হলো — (A) প্রারম্ভিক দশা, (B) সম্প্রসারণ দশা এবং (C) সমাপ্তি দশা।


A) প্রারম্ভিক দশা (Initiation phase)

1. DNA অণুর যে অঞ্চল থেকে RNA উৎপন্ন হবে সেই অংশের তন্তু দুটি খুলে যায় এবং দুটি তন্তুর মধ্যে একটি তন্তু থেকে RNA উৎপন্ন হয়। RNA উৎপাদনকারী তন্তুকে অ্যান্টিসেন্স তন্তু বা টেমপ্লেট তন্তু বলে।

2. এই RNA উৎপাদনকারী টেমপ্লেট তন্তু বরাবর RNA পলিমারেজ উৎসেচক RNA সংশ্লেষ করে। RNA পলিমারেজ উৎসেচক দুটি অংশে বিভক্ত যথা, কোর উৎসেচক এবং সিগমা ফ্যাক্টর।

3. RNA পলিমারেজ উৎসেচক, DNA এর যে নির্দিষ্ট অঞ্চলে যুক্ত হয় তাকে প্রোমোটার স্থান বলে। DNA অণুর যে নির্দিষ্ট নিউক্লিওটাইড থেকে RNA সংশ্লেষ শুরু হয় তাকে ট্রান্সক্রিপশন স্টার্ট সাইট বলে এবং উক্ত নিউক্লিওটাইডটিকে 0 সংখ্যা দ্বারা চিহ্নিত করা হয়। DNA অণুর যেদিক বরাবর RNA সংশ্লেষ ঘটে তাকে ডাউনস্ট্রিম বলে এবং সেই দিকের নিউক্লিওটাইড গুলিকে ধনাত্মক সংখ্যা (+) দ্বারা চিহ্নিত করা হয়। এবং এর ঠিক অপরদিকে অর্থাৎ স্টার্টসাইটের পিছনের দিকের নিউক্লিওটাইড গুলিকে ঋণাত্মক সংখ্যা দ্বারা শনাক্ত করা হয় এবং এই দিকের অর্থাৎ যে দিকে RNA সংশ্লেষ ঘটে না সেই দিকটিকে আপস্ট্রিম বলা হয়।

4. আপস্ট্রিমের নিউক্লিওটাইডের সজ্জারীতি TATAAT এবং এই অঞ্চলকে প্রিবনো বক্স বলে। RNA পলিমারেজ উৎসেচক এই অঞ্চলে যুক্ত হয় এবং এর প্রভাবে এই অঞ্চলের দ্বিতন্ত্রী DNA অণুর 17টি পরিপূরক বেসজোড়া পরস্পরের থেকে পৃথক হয়। DNA পলিমারেজ হলোএনজাইমটি এখানে দৃঢ়ভাবে আবদ্ধ হয়ে মুক্ত কমপ্লেক্স গঠন করে।


B) সম্প্রসারণ দশা (Elongation phase)

1. মুক্ত কমপ্লেক্স গঠিত হবার পর সিগমা ফ্যাক্টরটি হলোএনজাইম থেকে বেরিয়ে আসে এবং কোর উৎসেচকটি DNA এর টেমপ্লেট তন্তু বরাবর RNA অনুর নিউক্লিওটাইডগুলির সংশ্লেষ ঘটায়। টেমপ্লেট তন্তুতে থাকা পরিপূরক বেসগুলি যুক্ত হয়ে RNA গঠিত হয়।

2. DNA তন্তু যে নির্দিষ্ট অঞ্চলে উন্মুক্ত হওয়ায় ফাঁসের মতো অংশ সৃষ্টি হয় তাকে ট্রান্সক্রিপশন বুদবুদ বলে। RNA শৃঙ্খলটি 5' → 3' অভিমুখে বৃদ্ধি পায়।

3. RNA পলিমারেজ উৎসেচক একটি নির্দিষ্ট স্থানে অবস্থান করে 10টি রাইবোনিউক্লিওটাইডকে যুক্ত করার পর টেমপ্লেট তন্তুর 3'→5' অভিমুখে সরে যায় এবং সেখানে আবার 10টি নিউক্লিওটাইড যুক্ত করে।


C) সমাপ্তি দশা (Termination phase)

ট্রান্সক্রিপশনের সমাপ্তি দশা দুটি পদ্ধতিতে হয়। যেগুলি হলো, রো নির্ভরশীল সমাপ্তি এবং রো নিরপেক্ষ সমাপ্তি। RNA পলিমারেজ যতক্ষণ পর্যন্ত সমাপ্তি সূচক সংকেত না পায় ততক্ষণ শৃঙ্খলটি দীর্ঘ হতে থাকে।

1. রো নির্ভরশীল সমাপ্তি : রো ফ্যাক্টর নামের একটি ছয় পলিপেপটাইডের সমন্বয়ে গঠিত প্রোটিন RNA পলিমারেজের সংস্পর্শে এলে পলিমারাইজেশন পদ্ধতিটি বন্ধ হয়ে যায়। এই ফ্যাক্টর যখনই RNA পলিমারেজের সংস্পর্শে আসে তখনই DNA তন্তু থেকে RNA পলিমারেজ এবং উৎপাদিত RNA অণু বিচ্ছিন্ন হয়ে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ার সমাপ্তি ঘটে।

2. রো নিরপেক্ষ সমাপ্তি : এই সমাপ্তি দশায়, DNA এর বিশেষ স্থানে ইনভার্টেড রিপিট থাকে। এই স্থানে উৎপন্ন RNA টি চুলের কাঁটার মতো আকৃতি গঠন করে এর ফলে RNA অণুটি DNA থেকে পৃথক হয়ে যায় এবং ট্রান্সক্রিপশন এর সমাপ্তি ঘটে।


এই হলো আমাদের ট্রান্সক্রিপশন পদ্ধতির বর্ণনা। যদি এই সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদেরকে জানাতে পারেন নীচের কমেন্ট বক্সে কমেন্ট করে। কেমন লাগলো এই আর্টিকেলটি জানান আমাদেরকে নীচের কমেন্ট বক্সে কমেন্ট করে। শেয়ার করুন এই আর্টিকেলটি। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। যুক্ত হন আমাদের সঙ্গে। ধন্যবাদ! পড়তে থাকুন বিজ্ঞানবুক।

Post a Comment (0)
বিজ্ঞানবুকের থেকে তুমি কী চাইছো? Join us on WhatsApp
⚠️
AdBlocker Detected
We noticed that you are using an AdBlocker.

Our website is free to use, but we need ads to cover our server costs. Please disable your AdBlocker and reload the page to continue reading.

My Favorites

See your favorite posts by clicking the love icon at the top