Bigyanbook
🔥 100% Success Rate
Bigyanbook Logo Bigyanbook সাজেশন

পরীক্ষায় ১০০% কমন পেতে চাও?

টপারদের প্রথম পছন্দ!

চিন্তা নেই, আমরা আছি তোমার পাশে।

Bigyanbook সাজেশন দেখুন

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৭ | Madhyamik Life science suggestion 2027 | Set-1

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন ২০২৭

Full Syllabus Mock Test - Free Set 1

Presented by: Bigyanbook

সময়: ৩ ঘণ্টা ১৫ মিনিট   |   পূর্ণমান: ৯০

(প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য)


প্রশ্নপত্র (Question Paper)

বিভাগ - ক

১। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যাসহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো: (১x১৫=১৫)

১.১ সূর্যমুখীর ফুল আলো ফুটলে ফোটে এবং অন্ধকার হলে বুজে যায়—এটি কী ধরনের চলন?
(ক) ফটোট্রপিক (খ) ফোটোন্যাস্টিক (গ) থার্মোন্যাস্টিক (ঘ) কেমোন্যাস্টিক

১.২ মানবদেহে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করে কোন হরমোন?
(ক) থাইরক্সিন (খ) অ্যাড্রিনালিন (গ) ইনসুলিন (ঘ) টেস্টোস্টেরন

১.৩ মস্তিষ্কের যে অংশ দেহের ভারসাম্য রক্ষা করে, তা হলো—
(ক) গুরুমস্তিষ্ক (খ) লঘুমস্তিষ্ক (গ) থ্যালামাস (ঘ) হাইপোথ্যালামাস

১.৪ কোশচক্রের কোন দশায় DNA সংশ্লেষিত হয়?
(ক) G1 দশা (খ) S দশা (গ) G2 দশা (ঘ) M দশা

১.৫ পাথরকুচি উদ্ভিদ কোন অঙ্গের সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে?
(ক) মূল (খ) কাণ্ড (গ) পাতা (ঘ) মুকুল

১.৬ সপুষ্পক উদ্ভিদের শস্য হলো—
(ক) হ্যাপ্লয়েড (n) (খ) ডিপ্লয়েড (2n) (গ) ট্রিপ্লয়েড (3n) (ঘ) টেট্রাপ্লয়েড (4n)

১.৭ মেন্ডেলের একসংকর জনন পরীক্ষায় F2 জনুতে ফিনোটাইপিক অনুপাত কত?
(ক) ১:২:১ (খ) ৩:১ (গ) ৯:৩:৩:১ (ঘ) ১:১

১.৮ মানুষের ক্ষেত্রে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম কোনটি?
(ক) অটোজোম (খ) X ক্রোমোজোম (গ) Y ক্রোমোজোম (ঘ) X ও Y ক্রোমোজোম

১.৯ নিচের কোনটি একটি অটোজোম ঘটিত রোগ?
(ক) হিমোফিলিয়া (খ) বর্ণান্ধতা (গ) থ্যালাসেমিয়া (ঘ) ম্যালেরিয়া

১.১০ পাখির ডানা ও পতঙ্গের ডানা হলো—
(ক) সমসংস্থ অঙ্গ (খ) সমবৃত্তীয় অঙ্গ (গ) নিষ্ক্রিয় অঙ্গ (ঘ) প্রতিস্থাপিত অঙ্গ

১.১১ "অর্জিত গুণের বংশানুসরণ" - মতবাদটির প্রবক্তা কে?
(ক) ডারউইন (খ) ল্যামার্ক (গ) হিউগো দ্য ভ্রিস (ঘ) ওপারিন

১.১২ উটের লোহিত রক্তকণিকার (RBC) বৈশিষ্ট্য হলো—
(ক) গোলাকার ও নিউক্লিয়াসযুক্ত (খ) ডিম্বাকার ও নিউক্লিয়াসবিহীন (গ) গোলাকার ও নিউক্লিয়াসবিহীন (ঘ) ডিম্বাকার ও নিউক্লিয়াসযুক্ত

১.১৩ নাইট্রোজেন চক্রের কোন ধাপে অ্যামোনিয়া থেকে নাইট্রেট উৎপন্ন হয়?
(ক) অ্যামিনিফিকেশন (খ) নাইট্রিফিকেশন (গ) ডিনাইট্রিফিকেশন (ঘ) নাইট্রোজেন আবদ্ধকরণ

১.১৪ পানীয় জলে আর্সেনিকের মাত্রা বৃদ্ধি পেলে কোন রোগ হয়?
(ক) ব্ল্যাকফুট ডিজিজ (খ) মিনামাটা (গ) ইটাই-ইটাই (ঘ) ডিসলেক্সিয়া

১.১৫ সুন্দরবনের পরিবেশগত একটি বড় সমস্যা হলো—
(ক) মিষ্টি জলের অভাব (খ) চোরাশিকার (গ) সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি (ঘ) ওপরের সবকটি


বিভাগ - খ

২। নিচের ২৬টি প্রশ্ন থেকে নির্দেশ অনুসারে ২১টি প্রশ্নের উত্তর লেখো: (১x২১=২১)

নিচের বাক্যগুলির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাও (যে কোনো পাঁচটি): (১x৫=৫)
২.১ উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোনটির নাম হলো _________।
২.২ ক্রোমোজোমের যে স্থানে সিস্টার ক্রোমাটিড দুটি যুক্ত থাকে তাকে _________ বলে।
২.৩ সমসংস্থ ক্রোমোজোমের একই লোকাশে অবস্থিত দুটি অ্যালিল একই প্রকৃতির হলে, তাকে _________ বলে।
২.৪ জীবনের উৎপত্তির আদি পর্যায়ে সৃষ্টি হওয়া তপ্ত লঘু স্যুপ বা _________ তত্ত্বের প্রবক্তা হলেন হ্যালডেন।
২.৫ বায়ুদূষণের ফলে সৃষ্ট ধোঁয়াশা হলো একপ্রকার _________।
২.৬ ব্যাঘ্র প্রকল্প বা টাইগার প্রজেক্ট শুরু হয় _________ সালে।

নিচের বাক্যগুলি সত্য অথবা মিথ্যা নিরূপণ করো (যে কোনো পাঁচটি): (১x৫=৫)
২.৭ অ্যাক্সনের মেডুলারি আবরণী স্নায়ুস্পন্দন পরিবহনে বাধা দেয়।
২.৮ অ্যামাইটোসিস কোশ বিভাজনে বেমতন্তু গঠিত হয় না।
২.৯ মেন্ডেল মটর গাছের ৭ জোড়া বিপরীত বৈশিষ্ট্য নির্বাচন করেছিলেন।
২.১০ ঘোড়ার বিবর্তনে আদিমতম পূর্বপুরুষ হলো ইওহিপ্পাস।
২.১১ জে এফ এম (JFM) প্রথম শুরু হয় পশ্চিমবঙ্গের আরাবাড়ি অরণ্যে।
২.১২ গ্রিনহাউস গ্যাসের প্রভাবে পৃথিবীর গড় তাপমাত্রা হ্রাস পাচ্ছে।

A-স্তম্ভের সঙ্গে B-স্তম্ভের সম্পর্ক স্থাপন করে লেখো (যে কোনো পাঁচটি): (১x৫=৫)

A - স্তম্ভ B - স্তম্ভ
২.১৩ ফ্লেক্সর পেশি (ক) পরাগরেণু, শুক্রাণু সংরক্ষণ
২.১৪ মায়োসিস (খ) SO2 এবং NO2
২.১৫ ক্রায়োসংরক্ষণ (গ) বাইসেপস
২.১৬ অম্লবৃষ্টি (ঘ) শ্বাসমূল
২.১৭ সুন্দরী গাছ (ঙ) হ্রাস বিভাজন
২.১৮ ক্যাকটাস (চ) পাতা কাঁটায় রূপান্তরিত

একটি শব্দে বা একটি বাক্যে উত্তর দাও (যে কোনো ছটি): (১x৬=৬)
২.১৯ বিসদৃশ শব্দটি বেছে লেখো: গুরুমস্তিষ্ক, থ্যালামাস, হাইপোথ্যালামাস, পনস।
২.২০ চোখের লেন্সের কাজ কী?
২.২১ সম্পর্ক বুঝে শূন্যস্থান পূরণ করো: পিউরিন : অ্যাডেনিন :: পিরিমিডিন : _________।
২.২২ বিশুদ্ধ লম্বা (TT) এবং বিশুদ্ধ খর্ব (tt) মটর গাছের সংকরায়ণে F1 জনুতে কী ধরনের গাছ উৎপন্ন হবে?
২.২৩ হিমোফিলিয়া রোগের ক্ষেত্রে পুরুষরা কেন বেশি আক্রান্ত হয়?
২.২৪ রুই মাছের পটকায় গ্যাস শোষণকারী গ্রন্থিটির নাম কী?
২.২৫ নিচের চারটি বিষয়ের মধ্যে তিনটি একটি বিষয়ের অন্তর্গত, সেটি খুঁজে বার করো: জাতীয় উদ্যান, ইন-সিটু সংরক্ষণ, অভয়ারণ্য, বায়োস্ফিয়ার রিজার্ভ।
২.২৬ জীববৈচিত্র্য হ্রাসের একটি প্রধান কারণ উল্লেখ করো।


বিভাগ - গ

৩। নিচের ১৭টি প্রশ্ন থেকে যে কোনো ১২টি প্রশ্নের উত্তর ২-৩টি বাক্যে লেখো: (২x১২=২৪)

৩.১ ট্রপিক ও ন্যাস্টিক চলনের দুটি পার্থক্য লেখো।
৩.২ থাইরক্সিন হরমোনের দুটি কাজ উল্লেখ করো।
৩.৩ প্রতিবর্ত ক্রিয়া কাকে বলে? একটি উদাহরণ দাও।
৩.৪ কোশ বিভাজনে সেন্ট্রোজোমের ভূমিকা কী?
৩.৫ মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তারণ বলতে কী বোঝো?
৩.৬ অটোজোম ও সেক্স ক্রোমোজোমের মধ্যে পার্থক্য লেখো।
৩.৭ মেন্ডেল তাঁর পরীক্ষার জন্য মটর গাছকে কেন নির্বাচন করেছিলেন? (দুটি কারণ)
৩.৮ থ্যালাসেমিয়া রোগের দুটি প্রধান উপসর্গ লেখো।
৩.৯ সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে পার্থক্য কী?
৩.১০ ডারউইনের মতবাদ অনুযায়ী "যোগ্যতমের উদ্বর্তন" বলতে কী বোঝায়?
৩.১১ পায়রার বায়ুথলি বা এয়ার স্যাকের দুটি গুরুত্ব লেখো।
৩.১২ নাইট্রিফিকেশন কাকে বলে? একটি নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার নাম লেখো।
৩.১৩ বিশ্ব উষ্ণায়ন (Global Warming)-এর দুটি ক্ষতিকারক প্রভাব লেখো।
৩.১৪ ইউট্রোফিকেশন (Eutrophication) কী?
৩.১৫ জীববৈচিত্র্য সংরক্ষণে PBR (People's Biodiversity Register)-এর ভূমিকা লেখো।
৩.১৬ রেড পান্ডা সংরক্ষণের দুটি উপায় উল্লেখ করো।
৩.১৭ এক্স-সিটু (Ex-situ) সংরক্ষণ কাকে বলে? উদাহরণ দাও।


বিভাগ - ঘ

৪। নিচের ৬টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো: (৫x৬=৩০)

৪.১ একটি আদর্শ নিউরোনের পরিচ্ছন্ন চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: (ক) ডেনড্রন (খ) অ্যাক্সন (গ) মায়োলিন শিথ (ঘ) সোয়ান কোশ। (৩+২=৫)
অথবা,
একটি ইউক্যারিওটিক ক্রোমোজোমের অঙ্গসংস্থানের চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো: (ক) ক্রোমাটিড (খ) সেন্ট্রোমিয়ার (গ) টেলোমিয়ার (ঘ) স্যাটেলাইট। (৩+২=৫)

৪.২ মাইটোসিস ও মায়োসিস কোশ বিভাজনের মধ্যে তিনটি পার্থক্য লেখো। ফার্নের জনুক্রম রেখাচিত্রের সাহায্যে দেখাও। (৩+২=৫)
অথবা,
সপুষ্পক উদ্ভিদের দ্বিনিষেক পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। পরাগযোগের দুটি সুবিধা লেখো। (৩+২=৫)

৪.৩ গিনিপিগের ক্ষেত্রে দ্বিসংকর জনন পরীক্ষাটি চেকার বোর্ডের সাহায্যে দেখাও এবং ফিনোটাইপিক অনুপাতটি লেখো। (৩+২=৫)
অথবা,
বর্ণান্ধতার কারণগুলি কী কী? একজন স্বাভাবিক বাহক মহিলার সঙ্গে একজন বর্ণান্ধ পুরুষের বিবাহ হলে, তাদের সন্তানদের বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কতটা? চেকার বোর্ডের সাহায্যে দেখাও। (২+৩=৫)

৪.৪ ল্যামার্কের বিবর্তন তত্ত্বের প্রধান প্রতিপাদ্য বিষয়গুলি সংক্ষেপে আলোচনা করো। (৫)
অথবা,
ক্যাকটাসের পাতা কীভাবে কাঁটায় রূপান্তরিত হয়েছে এবং কেন? রুই মাছের জলজ অভিযোজনে পটকার ভূমিকা লেখো। (২+৩=৫)

৪.৫ পরিবেশে নাইট্রোজেন চক্রের পর্যায়গুলি একটি রেখাচিত্রের (Flow chart) সাহায্যে দেখাও। (৫)
অথবা,
বায়ুদূষণের প্রধান তিনটি কারণ আলোচনা করো। দুটি গ্রিনহাউস গ্যাসের নাম লেখো। (৩+২=৫)

৪.৬ সুন্দরবন অঞ্চলের প্রধান তিনটি পরিবেশগত সমস্যা বর্ণনা করো। জীববৈচিত্র্য সংরক্ষণে JFM-এর ভূমিকা কী? (৩+২=৫)
অথবা,
ইন-সিটু (In-situ) এবং এক্স-সিটু (Ex-situ) সংরক্ষণের মধ্যে পার্থক্য লেখো। ভারতের একটি জাতীয় উদ্যান এবং একটি অভয়ারণ্যের নাম লেখো। (৩+২=৫)


🔥 মাধ্যমিক ২০২৭ - ১০০% কমনযোগ্য প্রিমিয়াম সাজেশন 🔥

তুমি কি জীবন বিজ্ঞানে ৯০+ স্কোর করতে চাও?
এখানে দেওয়া Free Set 1 এর মতোই আরও ১০টি Premium Set (সম্পূর্ণ উত্তরসহ PDF) আমরা Bigyanbook-এর তরফ থেকে তৈরি করেছি!

  • ✅ অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা যত্ন সহকারে প্রস্তুত।
  • ✅ পরীক্ষায় ঠিক যেভাবে লিখতে হবে, সেইভাবে সাজানো উত্তরমালা।
  • ✅ বিগত বছরের প্রশ্নের প্যাটার্ন ও নতুন সিলেবাস অনুযায়ী ১০০% কমন আসার সম্ভাবনা।

আজই এই ১০টি সেটের PDF সংগ্রহ করে নিজের প্রস্তুতিকে সেরা করে তোলো!

📲 PDF টি কিনতে WhatsApp করুন

WhatsApp Number: +91 74394 55393


উত্তরমালা (Answer Key) - Free Set 1

বিভাগ - ক

১.১ (খ) ফোটোন্যাস্টিক
১.২ (গ) ইনসুলিন
১.৩ (খ) লঘুমস্তিষ্ক
১.৪ (খ) S দশা
১.৫ (গ) পাতা
১.৬ (গ) ট্রিপ্লয়েড (3n)
১.৭ (খ) ৩:১
১.৮ (ঘ) X ও Y ক্রোমোজোম
১.৯ (গ) থ্যালাসেমিয়া
১.১০ (খ) সমবৃত্তীয় অঙ্গ
১.১১ (খ) ল্যামার্ক
১.১২ (খ) ডিম্বাকার ও নিউক্লিয়াসবিহীন
১.১৩ (খ) নাইট্রিফিকেশন
১.১৪ (ক) ব্ল্যাকফুট ডিজিজ
১.১৫ (ঘ) ওপরের সবকটি


বিভাগ - খ

শূন্যস্থান পূরণ:
২.১ অক্সিন।
২.২ সেন্ট্রোমিয়ার।
২.৩ হোমোজাইগাস বা বিশুদ্ধ।
২.৪ হট ডাইলিউট স্যুপ।
২.৫ অ্যারোসল বা ভাসমান কণা (SPM)।
২.৬ ১৯৭৩।

সত্য/মিথ্যা:
২.৭ মিথ্যা (সহায়তা করে)।
২.৮ সত্য।
২.৯ সত্য।
২.১০ সত্য।
২.১১ সত্য।
২.১২ মিথ্যা (তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে)।

A ও B স্তম্ভ মেলানো:
২.১৩ ফ্লেক্সর পেশি — (গ) বাইসেপস
২.১৪ মায়োসিস — (ঙ) হ্রাস বিভাজন
২.১৫ ক্রায়োসংরক্ষণ — (ক) পরাগরেণু, শুক্রাণু সংরক্ষণ
২.১৬ অম্লবৃষ্টি — (খ) SO2 এবং NO2
২.১৭ সুন্দরী গাছ — (ঘ) শ্বাসমূল
২.১৮ ক্যাকটাস — (চ) পাতা কাঁটায় রূপান্তরিত

একটি শব্দে/বাক্যে উত্তর:
২.১৯ পনস (বাকিগুলি অগ্রমস্তিষ্কের অংশ, কিন্তু পনস হলো পশ্চাৎ মস্তিষ্কের অংশ)।
২.২০ চোখের লেন্স আলোর প্রতিসরণ ঘটিয়ে রেটিনায় বস্তুর সঠিক প্রতিবিম্ব গঠনে সাহায্য করে (উপযোজন)।
২.২১ থাইমিন বা সাইটোসিন।
২.২২ সংকর লম্বা (Tt) গাছ উৎপন্ন হবে।
২.২৩ হিমোফিলিয়া হলো X-ক্রোমোজোম বাহিত প্রচ্ছন্ন জিন ঘটিত রোগ। পুরুষদের (XY) একটিমাত্র X ক্রোমোজোম থাকায় প্রচ্ছন্ন জিনটি থাকলেই এই রোগ প্রকাশ পায়।
২.২৪ রেটিয়া মিরাবিলিস (Retia mirabilis)।
২.২৫ ইন-সিটু সংরক্ষণ (বাকি তিনটি ইন-সিটু সংরক্ষণের উদাহরণ)।
২.২৬ চোরাশিকার বা মানুষের দ্বারা বাসস্থান ধ্বংস (Deforestation)।


বিভাগ - গ (সংক্ষিপ্ত উত্তর)

৩.১ ট্রপিক ও ন্যাস্টিক চলনের পার্থক্য:
১. ট্রপিক চলন উদ্দীপকের উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, কিন্তু ন্যাস্টিক চলন উদ্দীপকের তীব্রতা দ্বারা নিয়ন্ত্রিত হয়।
২. ট্রপিক চলনে হরমোনের (অক্সিন) প্রভাব আছে, ন্যাস্টিক চলনে হরমোনের কোনো প্রভাব নেই।

৩.২ থাইরক্সিনের কাজ:
১. দেহের সামগ্রিক বিপাকীয় হার বা BMR (Basal Metabolic Rate) বৃদ্ধি করা।
২. হৃদস্পন্দন এবং শ্বাসকার্যের হার বৃদ্ধি করা।

৩.৩ প্রতিবর্ত ক্রিয়া: প্রাণীদেহে বাহ্যিক বা অভ্যন্তরীণ উদ্দীপকের প্রভাবে স্নায়ুতন্ত্রের দ্বারা নিয়ন্ত্রিত, দ্রুত, স্বতঃস্ফূর্ত ও অনৈচ্ছিক প্রতিক্রিয়াকে প্রতিবর্ত ক্রিয়া বলে। উদাহরণ: চোখে ধুলোবালি পড়ার উপক্রম হলে চোখের পাতা তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাওয়া।

৩.৪ সেন্ট্রোজোমের ভূমিকা: প্রাণী কোশ বিভাজনের সময় সেন্ট্রোজোম অ্যাস্ট্রাল রশ্মি গঠন করে যা থেকে বেমতন্তু (Spindle fibre) তৈরি হয়। বেমতন্তু ক্রোমোজোমের প্রান্তীয় গমনে সাহায্য করে।

৩.৫ মাইক্রোপ্রোপাগেশন: যে পদ্ধতিতে উদ্ভিদের কোশ, কলা বা অঙ্গ (এক্সপ্লান্ট) কৃত্রিম পুষ্টিমাধ্যমে কালচার করে ল্যাবরেটরিতে খুব দ্রুত ও স্বল্প সময়ে অসংখ্য নতুন উদ্ভিদ সৃষ্টি করা হয়, তাকে মাইক্রোপ্রোপাগেশন বা অণুবিস্তারণ বলে।

৩.৬ অটোজোম ও সেক্স ক্রোমোজোমের পার্থক্য:
অটোজোম জীবের দৈহিক বৈশিষ্ট্য নির্ধারণ করে (মানুষের ২২ জোড়া), অন্যদিকে সেক্স ক্রোমোজোম জীবের লিঙ্গ নির্ধারণে সাহায্য করে (মানুষের ১ জোড়া, X ও Y)।

৩.৭ মটর গাছ নির্বাচনের কারণ:
১. মটর গাছ দ্রুত বংশবৃদ্ধি করতে পারে এবং এদের আয়ু কম হওয়ায় অল্প সময়ে অনেক জনুর ফলাফল পাওয়া যায়।
২. মটর গাছে অনেক বিপরীতধর্মী বৈশিষ্ট্য সহজেই লক্ষ্য করা যায়।

৩.৮ থ্যালাসেমিয়ার উপসর্গ:
১. তীব্র রক্তাল্পতা বা অ্যানিমিয়া দেখা যায়।
২. বারবার রক্ত নেওয়ার ফলে দেহে অতিরিক্ত লোহা (Iron) সঞ্চিত হয়ে যকৃৎ, প্লীহা ও হৃৎপিণ্ডের ক্ষতি করে।

৩.৯ সমসংস্থ ও সমবৃত্তীয় অঙ্গ:
সমসংস্থ অঙ্গের উৎপত্তি ও গঠন এক কিন্তু কাজ আলাদা (যেমন- পাখির ডানা ও মানুষের হাত)। সমবৃত্তীয় অঙ্গের উৎপত্তি ও গঠন আলাদা কিন্তু কাজ এক (যেমন- পাখির ডানা ও পতঙ্গের ডানা)।

৩.১০ যোগ্যতমের উদ্বর্তন: ডারউইনের মতে, জীবন সংগ্রামে লিপ্ত জীবদের মধ্যে যাদের দেহে অনুকূল প্রকরণ বা ভেদ থাকে, তারাই পরিবেশের সাথে মানিয়ে নিতে পারে এবং বেঁচে থাকে। একেই যোগ্যতমের উদ্বর্তন বলে।

৩.১১ পায়রার বায়ুথলির গুরুত্ব:
১. ওড়ার সময় পেশির কাজের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত অক্সিজেন সরবরাহ করে।
২. বায়ুপূর্ণ থাকায় দেহকে হালকা করে আকাশে উড়তে সাহায্য করে।

৩.১২ নাইট্রিফিকেশন: যে পদ্ধতিতে মাটিতে উপস্থিত অ্যামোনিয়া বিভিন্ন ব্যাকটেরিয়ার সাহায্যে জারিত হয়ে প্রথমে নাইট্রাইট এবং পরে নাইট্রেটে পরিণত হয়, তাকে নাইট্রিফিকেশন বলে। ব্যাকটেরিয়ার নাম: Nitrosomonas বা Nitrobacter

৩.১৩ বিশ্ব উষ্ণায়নের প্রভাব:
১. মেরু অঞ্চলের বরফ গলে গিয়ে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, ফলে উপকূলবর্তী এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা বাড়ছে।
২. জলবায়ুর পরিবর্তন ঘটছে এবং চরম আবহাওয়ার (যেমন ঘূর্ণিঝড়, খরা) মাত্রা বৃদ্ধি পাচ্ছে।

৩.১৪ ইউট্রোফিকেশন: জলাশয়ে কৃষিজমির সার (ফসফেট ও নাইট্রেট) বা ডিটারজেন্ট মিশলে জলে পুষ্টি উপাদানের মাত্রা বৃদ্ধি পায়। এর ফলে শৈবাল ও জলজ উদ্ভিদের অত্যধিক বৃদ্ধি ঘটে এবং জলে অক্সিজেনের ঘাটতি দেখা যায়। এই ঘটনাকে ইউট্রোফিকেশন বলে।

৩.১৫ PBR-এর ভূমিকা: PBR (People's Biodiversity Register) হলো স্থানীয় জীববৈচিত্র্যের একটি প্রামাণ্য দলিল। এটি স্থানীয় উদ্ভিদ ও প্রাণীদের প্রজাতি, তাদের ব্যবহার এবং সংরক্ষণ সম্পর্কে স্থানীয় মানুষদের জ্ঞান লিপিবদ্ধ করে জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

৩.১৬ রেড পান্ডা সংরক্ষণ:
১. চোরাশিকার রোধে কঠোর আইন প্রণয়ন ও তা প্রয়োগ করা।
২. এদের প্রাকৃতিক বাসস্থান, বিশেষ করে বাঁশবন সংরক্ষণ করা (কারণ বাঁশপাতা এদের প্রধান খাদ্য)।

৩.১৭ এক্স-সিটু সংরক্ষণ: যখন কোনো বিপন্ন প্রজাতিকে তার নিজস্ব প্রাকৃতিক বাসস্থানের বাইরে অন্য কোনো কৃত্রিম ও সুরক্ষিত পরিবেশে সংরক্ষণ করা হয়, তখন তাকে এক্স-সিটু সংরক্ষণ বলে। উদাহরণ: চিড়িয়াখানা বা বোটানিক্যাল গার্ডেন।


বিভাগ - ঘ (রচনাধর্মী উত্তর)

(চিত্রাঙ্কন এবং বড় প্রশ্নগুলির উত্তর Bigyanbook-এর ছাত্রছাত্রীদের সুবিধার্থে পয়েন্ট করে দেওয়া হলো। পরীক্ষার খাতায় এই পয়েন্টগুলি বিস্তারিতভাবে লিখতে হবে।)

৪.১ চিত্রাঙ্কন: (ছাত্রছাত্রীদের পাঠ্যবই থেকে নিউরোন বা ক্রোমোজোমের ছবি প্র্যাকটিস করতে হবে এবং পয়েন্টগুলি সঠিকভাবে চিহ্নিত করতে হবে।)

৪.২ মাইটোসিস ও মায়োসিসের পার্থক্য:
১. স্থান: মাইটোসিস দেহ মাতৃকোশে ঘটে, মায়োসিস জনন মাতৃকোশে ঘটে।
২. ক্রোমোজোম সংখ্যা: মাইটোসিসে অপত্য কোশে ক্রোমোজোম সংখ্যা মাতৃকোশের সমান থাকে (সমবিভাজন)। মায়োসিসে অর্ধেক হয়ে যায় (হ্রাস বিভাজন)।
৩. অপত্য কোশের সংখ্যা: মাইটোসিসে ২টি অপত্য কোশ সৃষ্টি হয়, মায়োসিসে ৪টি অপত্য কোশ সৃষ্টি হয়।
ফার্নের জনুক্রম: রেনুধর জনু (2n) -> রেনু মাতৃকোশ -> মায়োসিস -> রেনু (n) -> লিঙ্গধর জনু (প্রোথ্যালাস) -> পুংধানী ও স্ত্রীধানী -> শুক্রাণু ও ডিম্বাণু -> নিষেক -> জাইগোট (2n) -> রেনুধর উদ্ভিদ। (এটি পরীক্ষার খাতায় পর্যায়চিত্র বা ছকের মাধ্যমে দেখাতে হবে)।

৪.৩ দ্বিসংকর জনন (চেকার বোর্ড):
(গিনিপিগের কালো কর্কশ (BB RR) এবং সাদা মসৃণ (bb rr) এর ক্রসের চেকার বোর্ড বই থেকে লিখতে হবে)।
ফিনোটাইপিক অনুপাত: কালো কর্কশ : কালো মসৃণ : সাদা কর্কশ : সাদা মসৃণ = ৯ : ৩ : ৩ : ১।
অথবা, বর্ণান্ধতার কারণ ও ক্রস:
কারণ: এটি X ক্রোমোজোমে অবস্থিত প্রচ্ছন্ন জিনঘটিত ত্রুটি, যার ফলে চোখের রেটিনায় কোন কোশগুলি ঠিকমতো গঠিত হয় না।
ক্রস: স্বাভাবিক বাহক মহিলা (X+ Xc) × বর্ণান্ধ পুরুষ (Xc Y)।
সন্তানদের জিনোটাইপ: X+Xc (স্বাভাবিক বাহক কন্যা), XcXc (বর্ণান্ধ কন্যা), X+Y (স্বাভাবিক পুত্র), XcY (বর্ণান্ধ পুত্র)।
সুতরাং, সন্তানদের মধ্যে বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা ৫০% (কারণ মোট ৪ জন সন্তানের মধ্যে ২ জন বর্ণান্ধ - একজন কন্যা ও একজন পুত্র)।

৪.৪ ল্যামার্কের তত্ত্ব:
১. পরিবেশের প্রভাব: পরিবেশের পরিবর্তন হলে জীবের স্বভাব ও চাহিদার পরিবর্তন হয়।
২. অঙ্গের ব্যবহার ও অব্যবহারের সূত্র: যে অঙ্গ বেশি ব্যবহৃত হয় তা সুগঠিত হয়, আর যা ব্যবহৃত হয় না তা নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়।
৩. অর্জিত গুণের বংশানুসরণ: জীবদ্দশায় অর্জিত বৈশিষ্ট্যগুলি পরবর্তী জনুতে সঞ্চারিত হয়।
৪. নতুন প্রজাতির উৎপত্তি: এইভাবে অনেক প্রজন্ম ধরে নতুন বৈশিষ্ট্য সঞ্চিত হয়ে নতুন প্রজাতির সৃষ্টি হয়।
অথবা, অভিযোজন:
ক্যাকটাসের পাতা: মরুভূমিতে বাষ্পমোচন রোধ করার জন্য এবং জলের অপচয় কমানোর জন্য ক্যাকটাসের পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে।
রুই মাছের পটকা: পটকার অগ্র প্রকোষ্ঠে রেড গ্রন্থি গ্যাস উৎপন্ন করে মাছকে ভাসতে সাহায্য করে এবং পশ্চাৎ প্রকোষ্ঠের রেটিয়া মিরাবিলিস গ্যাস শোষণ করে মাছকে ডুবতে সাহায্য করে। এইভাবে মাছ জলের বিভিন্ন গভীরতায় অবস্থান করতে পারে।

৪.৫ নাইট্রোজেন চক্র:
(নাইট্রোজেন আবদ্ধকরণ -> মাটিতে নাইট্রোজেন -> উদ্ভিদে প্রবেশ -> প্রাণীতে প্রবেশ -> মৃত্যু ও রেচন -> অ্যামিনিফিকেশন -> নাইট্রিফিকেশন -> ডিনাইট্রিফিকেশন -> বায়ুমণ্ডলে নাইট্রোজেন — এই ফ্লোচার্টটি পরীক্ষার খাতায় তীরচিহ্ন দিয়ে আঁকতে হবে)।
অথবা, বায়ুদূষণ ও গ্রিনহাউস গ্যাস:
কারণ: ১. শিল্পকারখানার ধোঁয়া (CO, SO2)। ২. যানবাহন থেকে নির্গত ধোঁয়া (NO2, হাইড্রোকার্বন)। ৩. কৃষিকাজে ব্যবহৃত রাসায়নিক পদার্থের ব্যবহার।
গ্রিনহাউস গ্যাস: কার্বন ডাইঅক্সাইড (CO2) এবং মিথেন (CH4)।

৪.৬ সুন্দরবনের সমস্যা ও JFM:
সমস্যা: ১. বিশ্ব উষ্ণায়নের কারণে সমুদ্রের জলস্তর বৃদ্ধি, ফলে দ্বীপগুলি ডুবে যাচ্ছে। ২. জলের লবণাক্ততা বৃদ্ধি, যার ফলে সুন্দরী প্রভৃতি গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে। ৩. ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে জঙ্গল কাটা হচ্ছে এবং প্রাণীদের বাসস্থানের অভাব দেখা দিচ্ছে।
JFM-এর ভূমিকা: জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট (JFM) হলো বনদপ্তর ও স্থানীয় মানুষের যৌথ উদ্যোগে অরণ্য সংরক্ষণের ব্যবস্থা। এর ফলে বেআইনিভাবে গাছ কাটা, চোরাশিকার বন্ধ হয় এবং জীববৈচিত্র্য সুরক্ষিত থাকে।
অথবা, সংরক্ষণ:
ইন-সিটু ও এক্স-সিটু পার্থক্য: ইন-সিটু হলো প্রাকৃতিক বাসস্থানের মধ্যে সংরক্ষণ (যেমন- অভয়ারণ্য), আর এক্স-সিটু হলো প্রাকৃতিক বাসস্থানের বাইরে কৃত্রিম পরিবেশে সংরক্ষণ (যেমন- চিড়িয়াখানা)।
জাতীয় উদ্যান: জিম করবেট ন্যাশনাল পার্ক (উত্তরাখণ্ড)।
অভয়ারণ্য: জলদাপাড়া অভয়ারণ্য (পশ্চিমবঙ্গ)।

বাকি ১০টি Premium Set PDF আকারে পেতে ওপরের WhatsApp লিংকে ক্লিক করে মেসেজ করো!

মাধ্যমিক জীবন বিজ্ঞান সাজেশন 2027 | Madhyamik Life science suggestion 2027
Post a Comment (0)
⚠️
AdBlocker Detected
We noticed that you are using an AdBlocker.

Our website is free to use, but we need ads to cover our server costs. Please disable your AdBlocker and reload the page to continue reading.

My Favorites

Post Saved to Favorite list!
সাজেশন