Quick Knowledge Finder
Bigyanbook Logo
Bigyanbook

লিংকেজ থিওরি

Bigyanbook Peer-Reviewed December 25, 2020 4 min read

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো লিংকেজ থিওরি সম্পর্কে। তাহলে চলুন দেখে নিন পরপর সবকিছু।

লিংকেজ থিওরি

লিংকেজ কী?
একই ক্রোমোজোম এ অবস্থিত জিন গুলি মাতৃ জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হবার সময় সেই ক্রোমোজোমে একই সঙ্গে অবস্থান করার প্রবণতা দেখায়, একে লিংকেজ বলে।


লিংকেজ আবিষ্কার
1910 খ্রিস্টাব্দে, টি. এইচ. মরগ্যান (T. H. Morgan) ড্রসোফিলা মাছির উপর পরীক্ষা করে লিংকেজ আবিষ্কার করেন।


লিংকেজ থিওরি

  1. ক্রোমোজোমের উপর জিনগুলি রৈখিক সজ্জায় অবস্থান করে এবং ওই ক্রোমোজোমের উপর অবস্থিত জিনগুলি লিংকেজ দেখায়।
  2. লিংকেজ এর অন্তর্ভুক্ত জিনগুলি একসঙ্গে সঞ্চারিত হওয়ার প্রবণতা দেখায়।
  3. কাপলিং এবং রিপালসন লিংকেজ এর দুই রকম অবস্থা।
  4. ক্রোমোজোমের উপর অবস্থিত নিকটবর্তী জিনগুলির মধ্যে লিংকেজ বলের পরিমাণ বেশি হয় এবং দূরবর্তী জিনগুলির মধ্যে লিংকেজ বলের পরিমাণ কম হয়।

— : —

কেমন লাগছে পড়তে, জানাবেন! আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। আরো পড়ুন আমাদের অন্যান্য পোস্টগুলিও। Thank you!

Share this study note with classmates: