আমাদের সমস্ত সাজেশন, নোটস দেখুন
প্রকাশিত Premium সাজেশন, নোটস
HomeBiology

DNA রেপ্লিকেশন পদ্ধতি

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো, DNA রেপ্লিকেশন পদ্ধতি। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in


DNA রেপ্লিকেশন কাকে বলে ? (What is DNA replication?)

যে পদ্ধতিতে একটি DNA অণু থেকে অবিকল আরেকটি DNA অণু গঠিত হয় তাকে DNA রেপ্লিকেশন বলে।


DNA রেপ্লিকেশন পদ্ধতি (DNA replication process)

DNA replication তিনটি পদ্ধতিতে সম্পন্ন হয়। এগুলি হলো, (1) রক্ষণশীল, (2) অর্ধ রক্ষণশীল এবং (3) বিক্ষিপ্ত প্রতিলিপিকরণ।


(1) রক্ষণশীল রেপ্লিকেশন পদ্ধতি (Conservative replication)

এই পদ্ধতিতে মাতৃ DNA অণুর দুটি তন্তুই অপরিবর্তিত অবস্থায় থাকে কিন্তু DNA অণুটি উৎসেচক নির্ভর পদ্ধতিতে একটি অপত্য দ্বিতন্ত্রী DNA অণু গঠন করে যার দুটি তন্তুতেই নিউক্লিওটাইড এর সজ্জারীতি মাতৃ তন্তুর অনুরূপ হয়।


(2) অর্ধ রক্ষণশীল রেপ্লিকেশন পদ্ধতি (Semiconservative replication)

এই পদ্ধতিতে মাতৃ DNA অণুর দুটি পলিনিউক্লিওটাইড শৃঙ্খল প্রথমে খুলে যায়। একটি শৃঙ্খলে যে বেসগুলি থাকে তার পরিপূরক বেসগুলি উৎসেচক নিয়ন্ত্রণ পদ্ধতিতে পরপর সংযুক্ত হয়। এরপর মাতৃ DNA তন্তু এবং অপত্য DNA তন্তুর বেস পরপর যুক্ত হয়ে একটি নতুন DNA এর সৃষ্টি করে।


(3) বিক্ষিপ্ত প্রতিলিপিকরণ পদ্ধতি (Dispersive replication)

এই পদ্ধতিতে প্রতিলিপি গঠনের সময় মাতৃ DNA অণুর দুটি তন্তুই অনেকগুলি খন্ডে ভেঙে যায়। প্রতিটি খন্ড নতুন DNA সংশ্লেষ করে। এরপর পুরনো এবং নতুন খণ্ড গুলি এলোমেলো বা বিক্ষিপ্তভাবে যুক্ত হয়ে দুটি অপত্য DNA গঠন করে। এই প্রক্রিয়ায় উৎপন্ন DNA এর প্রতিটি তন্তুতেই পুরনো ও নতুন DNA এর খণ্ড থাকে।


কেমন লাগলো আপনার এই আর্টিকেলটি পড়তে অবশ্যই জানান আপনার কমেন্ট নীচে কমেন্ট বক্সে কমেন্ট করে। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সঙ্গে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ পড়তে থাকুন বিজ্ঞান বুক।

Post a Comment (0)
বিজ্ঞানবুকের থেকে তুমি কী চাইছো? Join us on WhatsApp
⚠️
AdBlocker Detected
We noticed that you are using an AdBlocker.

Our website is free to use, but we need ads to cover our server costs. Please disable your AdBlocker and reload the page to continue reading.

My Favorites

See your favorite posts by clicking the love icon at the top