Quick Knowledge Finder
Bigyanbook Logo
Bigyanbook

কোলয়েডের ধর্ম

Bigyanbook Peer-Reviewed June 20, 2024 4 min read

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানব কোলয়েডের ধর্ম সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in


কোলয়েড কী ?

একটি পদার্থ (কঠিন, তরল বা গ্যাসীয়) অপর একটি পদার্থের (কঠিন, তরল বা গ্যাসীয়) মধ্যে 10-7 থেকে 10-5 cm বেশ বিশিষ্ট কণারূপে বিস্তৃত থেকে যে দ্বি-দশা বিশিষ্ট স্থায়ী অসমসত্ত্ব সিস্টেম বা তন্ত্র উৎপন্ন করে তাকে কোলয়েড বলে।


উদাহরণ

জলীয় মাধ্যমে আর্সেনিয়াস সালফাইডের কণাগুলি কোলয়েডীয় অবস্থায় থাকে। বেঞ্জিন মাধ্যমে সোডিয়াম ক্লোরাইডের কণাগুলি কোলয়েডীয় অবস্থায় থাকে।


কয়েক প্রকার কোলয়েড এর নাম ও তাদের উদাহরণ :—

• কঠিন সল — রঙিন কাচ, জেমস্টোন ইত্যাদি।

• জেল — জেলি, দই, পনির ইত্যাদি।

• ইমালসন — দুধ, জলে তেল বা তেলে জল, শ্যাম্পু ইত্যাদি।

• ফোম — সাবানের ফেনা, সোডা ওয়াটার ইত্যাদি।


কোলয়েডের ধর্ম

1. কোলয়েডীয় দ্রবণের প্রকৃতি ভিন্নধর্মী বা অসদৃশ।

2. কোলয়েডের বর্ণ নির্ভর করে কোলেয়েড কণাদ্বারা বিচ্ছরিত দৃশ্যমান আলোর তরঙ্গ দৈর্ঘ্যের ওপর।

3. কোলয়েড কণার আকার সুনির্দিষ্ট নয়। এদের আকার গোলাকার অথবা দন্ডাকার বা থালার মতো হতে পারে।

4. দ্রাবক আকর্ষী কোলয়েডের সান্দ্রতা বিস্তার মাধ্যম অপেক্ষা অনেক বেশি হয়।

5. কোলয়েড কণা একটি অণুর সমন্বয়ে গঠিত নয়, অনেকগুলি অণু একত্রিত হয়ে কোলয়েড কণার সৃষ্টি হয়।


প্রশ্ন উত্তর

টিন্ডাল প্রভাব কী?

উত্তর: অন্ধকার ঘরে কোলয়েডের মধ্য দিয়ে আলোকরশ্মি পাঠালে কোলয়েড কণা গুলি দ্বারা আলোর বিচ্ছুরণ ঘটে এবং কোলয়েডের মধ্য দিয়ে আলোর গতিপথ পাশ থেকে দৃশ্যমান হয়। এই ঘটনাকে টিন্ডাল প্রভাব বলে।


টিন্ডাল কোন কাকে বলে ?

উত্তর: কোলয়েডীয় দ্রবণে রশ্মির আলোকিত গতিপথকে টিন্ডাল কোন বলে।


ঝিল্লি বিশ্লেষণ কাকে বলে ?

উত্তর: যে পদ্ধতিতে পার্চমেন্ট কাগজ বা সেলোফেন দ্বারা ব্যাপন ক্রিয়ার মাধ্যমে কোলয়েডকে ক্রিস্টালয়েড জাতীয় পদার্থ থেকে পৃথক করা হয় তাকে ঝিল্লি বিশ্লেষণ বলে।


ঝিল্লি বিশ্লেষক কী ?

উত্তর: যে যন্ত্রে ঝিল্লি বিশ্লেষণ করা হয় তাকে ঝিল্লি বিশ্লেষক বলে।


সল কী ?

উত্তর: যে সমস্ত কোলয়েড সিস্টেমে বিস্তৃত দশা কঠিন এবং বিস্তার মাধ্যম তরল তাদের সল বলে।


দ্রাবক আকর্ষী কোলয়েড কাকে বলে ?

উত্তর: যে সমস্ত কোলয়েডে বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার তীব্র আসক্তি আছে তাদের দ্রাবক আকর্ষী কোলয়েড বলে।


দ্রাবক বিকর্ষী কোলয়েড কাকে বলে ?

উত্তর: যে সমস্ত কোলয়েডে বিস্তার মাধ্যমের প্রতি বিস্তৃত দশার কোন আসক্তি নেই তাদের দ্রাবক বিকর্ষী কোলয়েড বলে।


কোলয়েড সিস্টেমে কয়টি দশা দেখা যায় ?

উত্তর: কোলয়েড সিস্টেমে দুটি দশা দেখা যায়। যেগুলি হলো বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম।


কোন ক্ষেত্রে কোলয়েডীয় সিস্টেম গঠন সম্ভব নয় ?

উত্তর: একটি গ্যাস অপর একটি গ্যাসের সঙ্গে যে কোন অনুপাতে মিশ্রিত হয়ে সমসত্ত্ব মিশ্রণ তৈরি করে। তাই এই গ্যাস মিশ্রণের ক্ষেত্রে কোলয়েডীয় সিস্টেম গঠন সম্ভব নয়।


হাইড্রোফিলিক কোলয়েড কাকে বলে ?

উত্তর: যদি জল, বিস্তার মাধ্যম হিসেবে থাকে তাহলে এরূপ কোলয়েডকে জলাসক্ত বা হাইড্রোফিলিক কোলয়েড বলে।


ক্র্যাফট উষ্ণতা কী ?

উত্তর: যে উষ্ণতার ঊর্ধ্বে মিসেল গঠিত হয় তাকে ক্র্যাফট উষ্ণতা বলে।


ইমালসিফিকেশন কাকে বলে ?

উত্তর: ইমালসন কারকের উপস্থিতিতে দুটি অ-মিশ্রণীয় তরল থেকে ইমালসন প্রস্তুতির প্রণালীকে ইমালসিফিকেশন বলে।


দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুটি ইমালসন এর উদাহরণ লেখো।

উত্তর: দৈনন্দিন জীবনে ব্যবহৃত দুটি ইমালসন হলো — দুধ, কোল্ড ক্রিম।


আপনার মতামত জানাতে পারেন নীচে কমেন্ট বক্সে কমেন্ট করে। আপনি যদি এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আমাদের ইউটিউব চ্যানেলকে। এই আর্টিকেলটি শেয়ার করুন অন্যান্যদের সঙ্গে। আপনি আমাদেরকে ফলো করতে পারেন ফেসবুক, টুইটার, কু অ্যাপে। পড়তে থাকুন বিজ্ঞানবুক। ধন্যবাদ।

Share this study note with classmates: