100% কমন Exam সাজেশন

Read now!

লোড হচ্ছে...

পরিবেশের জন্য ভাবনা প্রশ্ন উত্তর

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই পোস্টে দেওয়া হয়েছে মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীর ভৌত বিজ্ঞান ও পরিবেশ এর প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশের জন্য ভাবনা থেকে প্রশ্ন উত্তর। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in

A. বহুবিকল্পভিত্তিক প্রশ্ন :—

১) ভূপৃষ্ঠ থেকে বায়ুমন্ডলের উচ্চতার মান —

(ক) 1000 কিমি (খ) 1000 মি (গ) 1000 ফুট (ঘ) 750 মি

উত্তর: (ক) 1000 কিমি


২) বায়ুমণ্ডলের যে স্তরে ঝড় বৃষ্টি হয়, তার নাম হলো —

(ক) স্ট্র্যাটোস্ফিয়ার (খ) মেসোস্ফিয়ার (গ) থার্মোস্ফিয়ার (ঘ) ট্রপোস্ফিয়ার

উত্তর: (ঘ) ট্রপোস্ফিয়ার


৩) প্রতি বছর পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধির পরিমাণ —

(ক) 0.5°C (খ) 0.05°C (গ) 0°C (ঘ) 1°C

উত্তর: (খ) 0.05°C


৪) সৌর শক্তির উৎস —

(ক) নিউক্লিয় বিভাজন (খ) কয়লা (গ) নিউক্লিয় সংযোজন (ঘ) পেট্রোলিয়াম

উত্তর: (গ) নিউক্লিয় সংযোজন


৫) বায়ো গ্যাসের মূল উপাদানটি হলো —

(ক) CO2 (খ) CH4 (গ) H2 (ঘ) H2S

উত্তর: (খ) CH4


৬) নিচের কোনটি গ্রীন হাউস গ্যাস নয় ?

(ক) মিথেন (খ) জলীয় বাষ্প (গ) কার্বন ডাই অক্সাইড (ঘ) অক্সিজেন

উত্তর: (ঘ) অক্সিজেন 


B. অতি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন :—

১) বায়ুমণ্ডল কাকে বলে ?

উত্তর: পৃথিবীকে ঘিরে বায়ুর যে আবরণ আছে তাকে বায়ুমণ্ডল বলে।


২) কোথায় মেরুজ্যোতি দেখা যায় ?

উত্তর: উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে মেরুজ্যোতি দেখা যায়।

বা,

আয়োনোস্ফিয়ারে মেরুজ্যোতি দেখা যায়।


৩) জ্বালানি কি ?

উত্তর: যেসব পদার্থ বাতাস বা অক্সিজেনে পোড়ালে প্রচুর পরিমাণে তাপ উৎপন্ন হয় তাদের জ্বালানি বলে।


৪) ভূ উষ্ণতা বৃদ্ধির একটি ক্ষতিকর প্রভাব উল্লেখ করো।

উত্তর: আবহাওয়ায় অনেক পরিবর্তন ঘটবে। প্রবল বন্যা, খরা, ঝড়-ঝঞ্ঝা ইত্যাদি হবে।


৫) UV রশ্মির প্রভাবে ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত কোন পরমাণুটি ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয় ?

উত্তর: ক্লোরোফ্লুরোকার্বন থেকে নির্গত ক্লোরিন (Cl) পরমাণু ওজোন গ্যাসকে অক্সিজেনে বিয়োজিত করে দেয়।


৬) বায়ো গ্যাসের মুখ্য উপাদান কি ?

উত্তর: বায়ো গ্যাসের মুখ্য উপাদান হলো মিথেন গ্যাস।


এই পেজে এই অধ্যায় থেকে আরো প্রশ্ন উত্তর দেওয়া হবে তাই এই পেজটি দেখতে থাকুন।।{alertSuccess}

Post a Comment (0)
⚠️
AdBlocker Detected
We noticed that you are using an AdBlocker.

Our website is free to use, but we need ads to cover our server costs. Please disable your AdBlocker and reload the page to continue reading.

My Favorites

Post Saved to Favorite list!
সাজেশন