আমাদের সমস্ত সাজেশন, নোটস দেখুন
প্রকাশিত Premium সাজেশন, নোটস
HomeZoology

রেপ্লিকেশন ও ট্রান্সক্রিপশন এর পার্থক্য

নমস্কার স্বাগত আপনাকে বিজ্ঞান বুকে। এই আর্টিকেলে আমরা জানবো রেপ্লিকেশন ও ট্রান্সক্রিপশন এর মধ্যে পার্থক্য। তাহলে চলুন শুরু করা যাক।

www.bigyanbook.co.in


রেপ্লিকেশন ও ট্রান্সক্রিপশন এর পার্থক্য

রেপ্লিকেশন ট্রান্সক্রিপশন
1. যে পদ্ধতিতে একটি DNA অণু থেকে অবিকল আর একটি DNA অণু গঠিত হয় তাকে রেপ্লিকেশন বলে। 1. যে পদ্ধতিতে  RNA পলিমারেজ উৎসেচকের মাধ্যমে DNA অণুর একটি পলিনিউক্লিওটাইড তন্তুকে ছাঁচ হিসেবে ব্যবহার করে RNA উৎপন্ন হয় তাকে ট্রান্সক্রিপশন বলে।
2. রেপ্লিকেশন এর ক্ষেত্রে DNA পলিমারেজ এবং আরো অন্যান্য এনজাইম ক্রিয়া করে। 2. ট্রান্সক্রিপশন এর ক্ষেত্রে DNA নির্ভর RNA পলিমারেজ এনজাইম বা উৎসেচক ক্রিয়া করে।
3. রেপ্লিকেশন এর ক্ষেত্রে অ্যাডেনিন (A) বেস, থাইমিন (T) বেস দ্বারা প্রতিস্থাপিত হয়। 3. ট্রান্সক্রিপশন এর ক্ষেত্রে অ্যাডেনিন (A) বেস, ইউরাসিল (U) বেস দ্বারা প্রতিস্থাপিত হয়।
4. DNA টেমপ্লেট থেকে DNA পরিপূরক তন্ত্রী গঠিত হবার (উভয় তন্ত্রী) অপত্য তন্ত্রীদ্বয় যুক্ত হয়ে থাকে। 4. DNA টেমপ্লেট থেকে RNA সংশ্লেষিত হবার পর সদ্যোজাত RNA টেমপ্লেট ত্যাগ করে প্রোটিন সংশ্লেষের জন্য উদ্যোগী হয়।
5. প্রোক্যারিওট এবং ইউক্যারিওটদের DNA তে এক বা একাধিক প্রারম্ভিক বিন্দু বর্তমান অর্থাৎ DNA তথা জিনোম এর বৃহৎ অংশের সংশ্লেষণ ঘটে। 5. ট্রান্সক্রিপশনে খুব স্বল্পদৈর্ঘ্য সংশ্লেষ ঘটে।
6. রেপ্লিকেশন হল অর্ধ বিচ্ছিন্ন (Semi discontinuous) পদ্ধতি। 6. ট্রান্সক্রিপশন হল অবিচ্ছিন্ন (Continuous) পদ্ধতি।
7. DNA পলিমারেজ একক ভাবে DNA সংশ্লেষ (রেপ্লিকেশন) শুরু করতে পারেনা তাই RNA প্রাইমার ব্যবহার করে। 7. RNA পলিমারেজে কোনো প্রাইমার লাগে না।
8. রেপ্লিকেশন এ ওকাজাকি (Okazaki) খন্ডের উপস্থিতি বর্তমান। 8. ট্রান্সক্রিপশনে কোনো ওকাজাকি খন্ড থাকে না।
9. সদ্যোজাত DNA তন্ত্রীদ্বয় একত্রে নিউক্লিয়াসে থাকে। 9. সদ্যোজাত RNA নিউক্লিয়াস থেকে সাইটোপ্লাজমে আসে।
10. রেপ্লিকেশন এর মাধ্যমে জিনোম এর সংরক্ষণ ঘটে যা পরে বংশ পরম্পরায় সঞ্চারিত হতে পারে। 10. ট্রান্সক্রিপশন এর ফলে DNA থেকে জেনেটিক সংকেত একতন্ত্রী mRNA তে পৌঁছায় এবং সংকেত অনুসারে রাইবোজোম প্রোটিন তৈরি করে।


আপনাকে অসংখ্য ধন্যবাদ! নীচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান আপনার মতামত। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক করুন আমাদের ফেসবুক পেজ। বিভিন্ন আপডেট পাওয়ার জন্য জয়েন করুন আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল। শেয়ার করুন এই আর্টিকেলটি অন্যান্যদের সঙ্গে। ধন্যবাদ।

Post a Comment (0)
বিজ্ঞানবুকের থেকে তুমি কী চাইছো? Join us on WhatsApp
⚠️
AdBlocker Detected
We noticed that you are using an AdBlocker.

Our website is free to use, but we need ads to cover our server costs. Please disable your AdBlocker and reload the page to continue reading.

My Favorites

See your favorite posts by clicking the love icon at the top